Article Top Ad

আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত (Updated)

Reporter

জাগো নিউজ

প্রকাশ : ১৪ জুলাই , ২০২৬ ০৮:৫৩ এএম

আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত (Updated)

দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের (আরপিএল) বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ সম্মেলনে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, শাইন, সাপোর্ট ম্যাট, সুলভ পাইপ এবং আরএফএল বাথরুম ফিটিংসের ৫০০-এর অধিক পরিবেশক অংশ নেন। এসময় ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ মোট আটটি সেলস ক্যাটাগরির প্রতিটিতে সেরা ১০ পরিবেশককে সম্মাননা দেওয়া হয়।

In-Article Ad

সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় তিনি পরিবেশকদের উদ্দেশ্যে ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি এ অনুষ্ঠানে নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

সম্মেলনে আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মুরশেদ মুনীম, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচ